ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি , ম্যান অফ দ্যা ম্যাচ ও বাংলাদেশের জয়ে মাগুরার ছেলে সাকিব আল হাসানের অসাধারণ কৃতিত্বে সাকিব ভক্তরা মাগুরায় আনন্দ মিছিল করেছে ।
শনিবার সকাল ১১ টায় মাগুরা ক্রিকেট একাডেমীর শতাধিক শিক্ষার্থী শহরের সাব অফিস রেজিস্ট্রি মোড়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং সাকিব ও বাংলাদেশের পক্ষে নানা শ্লোগান দেয় ।
মাগুরা ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট প্রশিক্ষক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি জানান, সাকিবের অসাধারণ কৃতিত্বের জন্য আমরা এই আনন্দ প্রকাশ করছি। সাকিব মাগুরার ছেলে এবং মাগুরা ক্রিকেট একাডেমীর সদস্য ছিল ।
উল্লেখ্য, বিশ্ব সেরা অল রাউন্ডর সাকিব আল হাসানের বাড়ি মাগুরা শহরের কেশব মোড় পশ্চিম পাড়ায় ।