সোফিয়া গার্ডেন্সে যৌথভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতরাতে মহাকাব্যিক ইনিংস খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে রেকর্ড ২২৪ রানের জুটিও গড়েন তারা। তাদের জুটির কাছে হেরে যাওয়ায় বুক ভরা গ্লানি নিয়ে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো নিউজিল্যান্ডকে। ৫ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকলো মাশরাফির দল। 
 
এ ম্যাচে সাকিব ১১৪ রানে ফিরলেও, ১০২ রানে অপরাজিত থেকে যান মাহমুদুল্লাহ। ১১৪ রানের ইনিংস খেলে কার্ডিফের এই ভেন্যুতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাকিব। তবে যৌথভাবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তিনি। কারন এই ভেন্যুতে ১১৪ রান আছে ভারতের ওপেনার শিখর ধাওয়ানেরও। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রান করেছিলেন ধাওয়ান। 
 
তাই সোফিয়া গার্ডেন্সে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় নাম আছে যৌথভাবে সাকিব ও ধাওয়ানের। এই মাঠে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০৭ রান করেছিলেন কোহলি।
 
তবে চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন মাহমুদুল্লাহ ও মোহাম্মদ আশরাফুল। গতরাতে মাহমুদুল্লাহ’র অপরাজিত ১০২ রান চতুর্থস্থানে জায়গা করে নেয়। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশের ম্যাচ জয়ী ১০০ রান আছে পঞ্চমস্থানে। বাসস।
 
ইত্তেফাক/রেজা