জীবননগরে জামায়াতের সেক্রেটারিসহ আটক ৬

 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বৈদ্যনাথপুর গ্রামের মো. ইসরাইল হোসেন, একই গ্রামের জামায়াত কর্মী মো. লাল্টু মিয়া, মো. মতিয়ার রহমান, মো. মমিনুল হক, আব্দুস সালাম ও আবুল কালাম। আটককৃতদেরকে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
 
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, জামায়াতে ইসলামীর ওই নেতা-কর্মীরা এলাকায় বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলো। এ জন্য তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান