পর্নোগ্রাফি উৎসাহিত হচ্ছে। অবিলম্বে বন্ধ করা হোক টিকটক অ্যাপ। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে আর্জি জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। পাশাপাশি এই চীনা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।
বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে। আদালতের পর্যবেক্ষণ, এই অ্যাপের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে পর্নোগ্রাফি। যা সহজেই সব বয়সের মানুষের কাছে পৌঁছছে, এটি দেশের পক্ষে বিপজ্জনক।
আরও পড়ুন : প্রবৃদ্ধি হতে পারে ৭.৩ শতাংশ: বিশ্বব্যংক
টিকটক এই অ্যাপটি প্রায় ১ কোটি ভারতীয় বর্তমানে ব্যবহার করছেন। এই অ্যাপের মাধ্যমে অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে। পরে পর্নোগ্রাফির মাধ্যমে তাকে বিপথে চালিত করা হচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু পর্যন্ত হয়েছে এইভাবে। আদালতেও এই বিষয়টি উল্লেখ করা হয়।
এরপরই মাদ্রাজ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ, এই চীনা অ্যাপটিকে ডাউনলোডের নিয়ম বন্ধ করুক কেন্দ্র।
ইত্তেফাক/কেআই