শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওসমান আলী ওরফে হামার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হামার নওগাঁর পত্নীতলা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নছিমদ্দিনের ছেলে।

 

জানা গেছে, এ ঘটনাটি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আশ্রয়ন প্রকল্পের ১ নং ব্যারাকে ঘটেছে। ধর্ষক ও ওই শিশুর পরিবার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন।

 

এ ঘটনায় ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে হামারকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হামার গা-ঢাকা দিয়েছিল।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএম