জামালপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৭

 
জামালপুর সমগ্র জেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীসহ ৭৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দেলোয়ার হোসেন একথা জানান। তিনি বলেন, 'ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার শেখের ভিটার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
 
অপরদিকে সদর থানা পুলিশ শহরের মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।
 
ইত্তেফাক/জামান