ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ইছড়া গ্রামের আহসান উল্লা গ্রুপ ও ফারুক মিয়া গ্রুপের মধ্যে বুধবার সন্ধ্যায় নির্বাচন নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় রোকন মিয়া গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরো পড়ুন : খুলনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর
সরাইল থানার অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খন্দকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
ইত্তেফাক/ইউবি