গুণীজনদের সংবর্ধনা দিল ডিরেক্টর’স গিল্ড

 
গুণীজনদের সংবর্ধনার আয়োজন করে ডিরেক্টর’স গিল্ড। সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দেওয়ার জন্য প্রথমবারের মত এমন আয়োজন করলো নাট্য নির্মাতাদের এই সংগঠন।
 
উৎসবমুখর পরিবেশেই নির্মাণের সঙ্গে জড়িত গুণীজনদের সংবর্ধনা দিয়েছে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীন নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী ও শুভানুধ্যায়ীরা।
 
শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একটি কনভেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বেশ ক’জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। মূলত ডিরেক্টরস গিল্ডের যে সকল সদস্য (জীবিত ও মৃত) এযাবৎ স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
IMG0
সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন আবদুলাহ আল মামুন (মরণোত্তর), খালিদ মাহমুদ মিঠু (মরণোত্তর), এ কে আজাদ (মরণোত্তর), আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, সাইদুল আনাম টুটুল, ম. হামিদ, মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, শহীদুল হক খান, গোলাম সোহরাব দোদুল, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, নুরুল আলম আতিক, শহীদুল আলম সাচ্চু, গিয়াস উদ্দিন সেলিম, মুস্তফা মনোয়ার, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মাসুম আজিজ ও নাজনীন হাসান চুমকী।
 
ইত্তেফাক/আনিসুর