মঠবাড়িয়ায় দুই চোরকে গণপিটুনি

পিরোজপুর মঠবাড়িয়ায় সাগর (২৫) ও রুবেল (২২) নামে দুই চোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। 

রবিবার দুপুরে শহরের পশ্চিম কলেজপাড়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মাসুদা আকতারের ভাড়াটিয়ার বাসায় চুরির জন্য জানালার গ্রিল কাটতে গিয়ে দুই চোর জনতার হাতে ধরা পড়ে। পরে বিক্ষুদ্ধ জনতা দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 
 
আটককৃতরা হলো ঢাকার কেরানীগঞ্জের শামসু মোল্লার ছেলে সাগর ও বরিশাল শহরের রূপাতলীর ইসমাইল হকের ছেলে রুবেল। 
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, জনতার হাতে আটকের পর ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি