দলীয় কার্যালয়ে এমপি তন্ময়ের চিঠির বাক্স

জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দায়বদ্ধ থাকাটা স্বাভাবিক। প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের কি প্রত্যাশা সেজন্য সরাসরি তাদের মতামত নেয়াটা প্রয়োজন। সবসময় সবার কাছে উপস্থিত হয়ে সেই মতামত নেয়া একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তো ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

তরুণ এই সাংসদ এবারই প্রথম জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যযালয়ের সামনে তিনি একটি ‘চিঠির বাক্স’ স্থাপন করেছেন। সাধারণ মানুষ তাদের তাদের অভিযোগ, প্রত্যাশার কথা চিরকুটে লিখে বক্সে ফেলছে। এই উদ্যোগে বেশ সাড়া পড়েছে এলাকায়।  

স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, দেশে অন্য কোথাও কোনো এমপিকে ইতিপূর্বে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন নিশ্চত করা যাবে, তেমনি দুর্নীতি ও অপরাধ বন্ধে সহায়ক হবে। বক্সে চিঠি-পত্র দিয়ে মানুষ উপকার পাচ্ছে। 

দলীয় সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে চিঠির বাক্সটি স্থাপন করা হয়েছে। প্রতিমাসে একবার এই চিঠির বাক্স খোলা হয়। এমপি তন্ময় নিজে জনগণের লেখা চিঠিগুলো পড়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। 

ইত্তেফাক/কেআই