বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত

 
বগুড়ার শেরপুরে রামনগর উত্তরপাড়া গ্রামে জমিতে পানি সেচকে কেন্দ্র করে রবিবার দুপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুর রাজ্জাক (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।
 
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের হযরত প্রামাণিকের ছেলে শামীমের সঙ্গে একই গ্রামের বোরহান উদ্দিন ফকিরের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে গত শনিবার জমিতে পানি সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমের হাতে থাকা লাঠি দিয়ে রাজ্জাকের মাথায় সজোরে আঘাত করে।
 
এ সময় আব্দুর রাজ্জাক আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টার দিকে রাজ্জাক মারা যান। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, 'হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/জামান