গোপালগঞ্জের মুকসুদপুর থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সন্তানের জনক ওই ব্যক্তির নাম বিপ্লব বৈরাগী (৫০)। বৃহস্পতিবার সকালে উপজেলার কলিগ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। বিপ্লব বৈরাগী কালিগ্রামের মৃত পিতিশ বৈরাগীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে বুধবার রাতে সবার অজান্তে বিপ্লব বৈরাগী (৫০) ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
আরও পড়ুনঃ ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইনের টিকিট বিক্রি বন্ধ : হাইকোর্ট
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, ‘ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
ইত্তেফাক/নূহু