ভারতের ধীরস্থির রান তাড়া

দক্ষিণ আফ্রিকার ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে রোহিত শর্মার উইকেটটি হারিয়ে ৫০ রান করেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৯১ রান করে দক্ষিণ আফ্রিকা।
 
উইকেটে আছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। ম্যাচের ষষ্ঠ ওভারে দলীয় ২৩ রানে রোহিত শর্মা মরকেলের বলে উইকেটের পেছনে ডি ককের হাতে ধরা পড়েন। এরপরে কোহলি ও ধাওয়ান ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধাওয়ান ২৮ ও কোহলি ৯ রানে অপরাজিত আছেন।
 
 
 
ইত্তেফাক/সাব্বির