ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের হামলায় প্রায় ৩০জন আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সাটিরপাড়া গ্রামের সিরাজ মাস্টার ও ফজল সর্দার মাঝে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।রবিবার বিকেলে সিরাজ মাস্টারের লোকজন বাজারে ফজল সর্দারের ছেলে কাসেমকে মারধর করলে খবর পেয়ে সন্ধ্যায় ফজল সর্দারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের প্রায় ৩০জন নারী পুরুষ আহত হন।
পরে বিজয়নগর থানা পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ বলেন, 'ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।'
ইত্তেফাক/জামান