চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
 
রবিবার বিকেলে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর দক্ষিণ পাশ  তাকে আটক করা হয়।
 
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় আব্বাস উদ্দিনকে আটক করা হয়। পরে তার বাজারের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি