খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ হচ্ছে। কিন্তু এতে আপনার মনে কী শান্তি আছে? অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনই মনে শান্তি থাকে না। পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইনের টিকিট বিক্রি বন্ধ : হাইকোর্ট
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন। মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি এখন হরণতন্ত্র চালু করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হয়ত গণজোয়ারের সম্ভাবনা টের পাচ্ছেন না। কিন্তু অন্যায়-অবিচারের লৌহশৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার কোনোভাবে ঠেকাতে পারবেন না।
ইত্তেফাক/জেডএইচ