মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে একজন নিহত হয়েছে। সোমবার ভোররাতে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব এ তথ্য জানিয়ে বলেছেন, নিহত ব্যক্তি যতারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মজিবুল হক মজি বলে ধারণা করছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে ১টি এলজি সার্টারগান, ২টি কার্তুজ খোসা, ৪টি তাজা কার্তুজ, ৩টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আহসান হাবীব আরো জানান, রাত সোয়া দুইটার দিকে মোনাখালী কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশেপাশে দু’দল সন্ত্রাসীদের মাঝে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে পুলিশের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশিকালে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআর