যমুনায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় গোসল করতে নেমে সজিব (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে নগরীর আজিমুদ্দিন মোড়ের সোহরাবের ছেলে বলে জানা গেছে।
 
রবিবার বিকেলে যমুনায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, সে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায় । অনেক খোঁজাখুঁজির পরও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এমআর