আগাম টিকিট: সকালে চাপ ছিল, এখন কিছুটা কম

 
ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টা থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। আজ বিক্রি হচ্ছে ২১ জুনের টিকিট। 
 
তবে সকাল লোকজনের ভিড় থাকলেও বৃষ্টির কারণে এখন কিছুটা কম। কমলাপুর রেলস্টেশনের বুকিং সহকারী মামুন বলেন, রাত থেকে মানুষ আসতে শুরু করলেও সকাল থেকে কম এসেছে। সকাল থেকে ২ ঘণ্টা একটু ভিড় ছিল। এখন তেমন চাপ নেই। 
 
রেল সূত্র জানিয়েছে, রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে এ টিকিট বিক্রি হচ্ছে। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। তবে নারীদের চাপ বেশি থাকলে আরো একটি কাউন্টার খোলা হবে। 
 
কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী ইত্তেফাককে বলেন,  কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন আগাম টিকিট বিক্রি হচ্ছে ২১ হাজার ১২২টি। এর মধ্যে ২৫ শতাংশ দেওয়া হচ্ছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে।
 
কমলাপুর রেল স্টেশনের রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা (সিআই) মুজিবুর রহমান বলেন, টিকিট কালোবাজারি রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি, জিআরপি, আরএনবি, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে টিকেট বিক্রি করা হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে