নওগাঁর সাপাহার উপজেলায় পরিবেশ আইন না মানায় বৃহস্পতিবার দুপুরে তিনটি ইট ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পেশকার গোবিন্দ কুমার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার শিমলডাঙ্গা টাটা ইটভাটাকে ৪০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড ও রামাশ্রমের হক ও সততা ইটভাটাকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সেখানে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন এসআই মোজাম্মেল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী জানান, সরকারি অনুমোদন বিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন মানতে ইট ভাটার মালিকগণ আদালতের কাছে এক মাসের সময় চেয়ে বন্ড দিয়েছে।
আরো পড়ুন: মুরগীর বাচ্চা বাঁচাতে ১০ টাকা নিয়ে হাসপাতালে শিশু
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, ভাটা গুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি