পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সঙ্গে আছেন তার স্ত্রী লুৎফুন্নেসা খান।
বুধবার রাতে বাংলাদেশ বিমানের বিজি-০৩৫ ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওয়ার্কার্স পার্টির অফিস সূত্রে জানা যায়, ওমরাহ পালন শেষে ১১ এপ্রিল দেশে ফিরবেন তারা।
আরো পড়ুন: ১০ টাকা নিয়ে হাসপাতালে মুরগীর বাচ্চা বাঁচাতে ছোট্ট শিশু
উল্লেখ্য, রাশেদ খান মেনন একজন বামপন্থী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। ২০১৪ সালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে হজ পালন করেছিলেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ