শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার : আইনমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এবং শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
বৈঠকে আইএলও-এর মহাপরিচালককে আশ্বস্ত করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আইএলওর বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আইএলওর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরো সহজীকরণের লক্ষে ইপিজেড আইন (সংশোধন) এর খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে। ট্রেড ইউনিয়ন বিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
 
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, শ্রমিক প্রতিনিধি শুকুর মাহমুদ ও জেড এম কামরুল আনামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি