ট্রাম্প-মোদীর সাক্ষাৎ ২৬ জুন: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত দেশটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামি ২৬ জুন ওয়াশিংটনে প্রথমবারের মত দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই শীর্ষনেতা। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর আগামি ২৫ জুন প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ককে আরো গভীর করতে দুই শীর্ষ নেতার মধ্যকার বৈঠক আরো কার্যকর ভূমিকা পালন করবে।
 
এর আগে দুই শীর্ষনেতা কমপক্ষে তিনবার টেলিফোনে কথা বলেছিলেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/রেজা