কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ নৌ ফাঁড়ি ইনচার্জ আবুল হাসনাত ইত্তেফাককে জানিয়েছেন, ওয়াইজঘাট থেকে যাত্রীর নিয়ে কামরাঙ্গীরচর যাওয়ার পথে কচুরিপানার মধ্যে কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। নাগরমহল ঘাট বরাবর মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ট্রলারটি থেকে বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নৌ ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস রাতভর অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কোনো হতাহতের খবর তিনি নিশ্চিত করতে পারেননি।
ইত্তেফাক/সাব্বির