ধামরাই উপজেলার বহুল আলোচিত সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম রাজা চেয়ারম্যান নির্বাচিত হন। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সোমবার শপথ গ্রহণ করেন।
ওই দিন বিকেলে স্থানীয় এমপি এমএ মালেক, অন্যান্য আ.লীগ নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য বৃন্দ পরিষদে তাদের আসন গ্রহণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় এমপি এমএ মালেক সহ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা পরিষদ সদস্য মাহতাব আলম, খায়রুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আ: গণি, আ.লীগ নেতা নজরুল ইসলাম, মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার, সূতিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজুয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আ: হালিম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কাউসার, মজনু সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/সাব্বির