রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু

রাঙ্গামাটিতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানিয়েছে, এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের সকলের নাম পরিচয় জানা যায় নি। এখনও ওই এলাকায় বৃষ্টি হচ্ছে।