অশ্বিনকে ব্যাঙ্গ করে কেন হেসেছিল কোহলিরা?

রবীচন্দ্রন অশ্বিন। ভারতের বোলিং লাইন আপের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। অশ্বিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করে আসেন। সাকিব বা মিরাজের কোন অসাধারণ পারফরমেন্স হলেও নিজেই টুইট করে অভিনন্দন জানান।
 
তো এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে উঠে ভারত। শেষ চারে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।অবশ্য সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগেই আশ্বিন বলে দিয়েছিলেন বাংলাদেশ সেমিফাইনালে উঠবে কিন্তু তার দলের সতীর্থরা সেকথা শুনে হেসেছিলেন তখন।
 
অশ্বিন বলেন, আমাদের সম্ভবত বাংলাদেশের সাথে খেলা।  তারা ভাল ফর্মে আছে।  প্র্যাকটিস ম্যাচের সময় আমি ড্রেসিংরুমে বলেছিলাম যে, বাংলাদেশের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হতে পারে।  ড্রেসিংরুমে আমার বন্ধুরা কথাটা হেসেই উড়িয়ে দিয়েছিলো। কিন্তু, দেখো এখন ওরাই সেমিতে! আমি খুবই খুশি যে এশিয়া থেকে তিনটা দল সেমিতে যাচ্ছে! বাংলাদেশের সাথে ম্যাচটা দারুণ হবে।
 
ইত্তেফাক/রেজা