ভাণ্ডারিয়ায় অটিজম বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে একীভূত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশের সকল অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং সমাজের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট  ডিজ এ্যাবিলিটিজ বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় পার্টি (জেপির) উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার। 
 
এ উপলক্ষে আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা মো. জহিরুল হক, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, মো. শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম পান্না,মো. হুমায়ূন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেখ আব্দুল গনি, অটিজম প্রকল্প প্রতিনিধি পাবনা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মো.রেজাউল হক প্রমুখ। 
 
সভায় বক্তারা বলেন, বিশ্বকে মানুষের বাসযোগ্য করে তুলতে অটিস্টিক নয় ওরা অটিজম অর্থাৎ শারীরিক প্রতিবন্ধদেরও অন্যান্যদের মত ভাল বাসতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানানো হয়। এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্নই স্কুল,মাদ্রাসার প্রধান শিক্ষক,সাংবাদিক, অভিভাবক ও অটিজম শিশুরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সাব্বির