পিতামাতার অভিযোগ : আখাউড়ায় বখাটের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা মাতার অভিযোগের প্রেক্ষিতে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদণ্ডাদেশ দেন।
 
কারাদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের কৃষক আব্দুল হান্নান খন্দকার এবং মমতাজ বেগম দম্পতির সন্তান মো. আশরাফ হোসেন খন্দকার (১৮)।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশরাফ হোসেন খন্দকার মাদকাসক্ত হয়ে প্রায়ই ঘরে ভাংচুর করে। তার অত্যচারে অতিষ্ট হয়ে তার পিতামাতা থানায় অভিযোগ করলে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষণিকভাবে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।
 
ইত্তেফাক/এমআই