বিড়ি শিল্পের ওপর অযৌক্তিক কর প্রত্যাহার করা না হলে এবং অবিক্রিত তামাক না ক্রয় করলে অবরোধসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে তামাক চাষী ও ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির।
প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে ঘোষিত বিড়ি শিল্পের ওপর বর্ধিত অযৌক্তিক করা প্রত্যাহার ও অবিক্রিক তামাক ক্রয়ের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. হামিদুল হক, সহ-সভাপতি, শফিকুল ইসলাম তুহিন, সদস্য গোলাম ফারুক, সদস্য মাহবুব আলম, সদস্য ফারুক মিয়া, সদস্য, আবু কাশেম, সদস্য।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর বাজেটে বিড়ি শিল্পের ওপর বৈষম্যমুলক ট্যাক্স নির্ধারণের কারণে বিড়ি শিল্প আজ ধবংসের পথে। বৈষম্যমূলক শুল্ক নির্ধারণের কারণে গত কয়েক বছরে শত শত বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে ফ্যাক্টরি বন্ধে হয়ে যাওয়ার কারণে বিড়ি শিল্প মালিকরা তামাক ক্রয় করা বন্ধ কয়ে দিয়েছেন। প্রায় ২০০ কোটি টাকার তামাক অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ফলে দুই লাখ বিড়ির তামাক চাষী আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ইত্তেফাক/কেকে