তিন জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার এক শোক বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
সেই সাথে উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাতেও গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের দ্রুত চিকিত্সার ব্যবস্থার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ২৮ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
ইত্তেফাক/এএম।