দুই দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মানুষ বন্যার পানিতে ভাসছে। বন্যার পানির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ পাঠানি ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে অফিস-আদালতগামী লোকজন, ব্যবসায়ী ও পথচারীরা।
IMG0
বৃষ্টির পানি এবং পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অনেক বাড়ি-ঘর, রাস্তাঘাট, পুকুর, মৎস্য খামার এবং সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে। দুই দিনের ভারী বর্ষণে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। শঙ্খ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে