খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং শুরু করা হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে জেলা সদরসহ উপজেলায় মাইকিং শুরু করে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন।
লঘুচাপের প্রভাবে গত রোববার থেকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলায় ভারি বর্ষণ হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী ও পথচারীদের নিরাপদ আশ্রয়ে যেতে ও চলাচলে সতর্ক থাকতে প্রশাসন মাইকিং করছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে তথ্য অফিসের সহায়তা চেয়ে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
ইত্তেফাক/ইউবি