দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে নুর আলম সিদ্দিকী (৩৮) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) খনির আবাসিক এলাকার ডরমিটরি থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নুর আলম মধ্যপাড়া কঠিন শিলা খনির ইলেকট্রিক্যাল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার বাগুড়িয়া ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ মুলাদীতে মিথ্যা মামলায় সাংবাদিক আলমগীর হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ
প্রকৌশলী নুর আলম সিদ্দিকী তার স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু