শিবগঞ্জে বজ্রপাতে ২জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চকশ্রীরামপুর গ্রামের কবির হোসেনের ছেলে, দশম শ্রেনীর ছাত্র ইসমাইল হোসেন (১৬) এবং বাগবাড়ি গ্রামের কলিমুদ্দীনের মেয়ে ময়না খাতুন (৩৫)।

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঝড়ে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলে ময়না খাতুন ও হাসপাতালে নেয়ার পথে ইসমাইল হোসেনের মারা যায়।

এছাড়াও এ সময় চকশ্রীরামপুর গ্রামের তাজিম(৭) প্রথম শ্রেনীতে পড়া এক শিশু আহত হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।

ইত্তেফাক/নূহু