‘প্রকৃতির ডাকে’ সাড়া দিতে পালিয়ে সালমানের অ্যাপার্টমেন্টে! অতঃপর...

 
ভোররাত, খুব সতর্কে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাঁচিল টপকে অপরিচিত এক ব্যক্তি ঢুকে পড়েন বলিউড সুপারস্টার সালমান খানের অ্যাপার্টমেন্টে। নিরাপত্তারক্ষীরা টেরও পাননি। কিন্তু পথচারির চোখে কোনও ভাবে পড়ে যায় এ ঘটনা।
 
সঙ্গে সঙ্গে তারা খবর দেন অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। পাঁচিল টপকানো ওই যুবকের খোঁজ পেতে তন্নতন্ন করে তল্লাশি চালান সালমানের বাড়ির নিরাপত্তারক্ষীরা।
 
খবর দেয়া হয় পুলিশে। ঘণ্টাখানেক পর অ্যাপার্টমেন্টেরই একটি টয়লেট থেকে এক ব্যক্তিকে টেনে বের করেন নিরাপত্তারক্ষীরা। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
 
কিন্তু কে এই ব্যক্তি? কেন তিনি এ ভাবে অ্যাপার্টমেন্টের উঁচু পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে, লুকিয়ে রইলেন টয়লেটে!
IMG0
আটক হওয়া ওই ব্যক্তির নাম সিরাজউদ্দিন। তিনি পশ্চিম বান্দ্রার বাসিন্দা। পুলিশের জেরায় সিরাজউদ্দিন জানান, হঠাৎ করেই প্রাকৃতিক চাপ ইনুভব করেন তিনি। আর তাই শুধুমাত্র টয়লেট করতেই ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি।
 
কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, প্রায়ই সালমানের বাড়ির সামনে যেতেন সিরাজউদ্দিন। সল্লুভাইকে দেখার জন্য সেখানে বহুদিন অপেক্ষাও করতেন তিনি। বলিউড লাইফ, আনন্দবাজার।
 
ইত্তেফাক/আনিসুর