উখিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 
উখিয়ায় বজ্রপাতে মো. আবুল কালাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহত আবুল কালাম রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের আলী আহমদ মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ধমকা হাওয়ায় তার মুরগির খামারে ক্ষতির আশঙ্কা করে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হলে বজ্রপাতে তিনি মারা যান। 
 
ইত্তেফাক/কেকে