নিয়মিত উইকেট পতন হচ্ছে ইংল্যান্ডের, জস বাটলারকে তুলে নিয়েছেন জুনাইদ খান। দলীয় ১৪৮ রানে পঞ্চম উইকেটের পতন হয়েছে ইংলিশদের।
মাত্র ৪ রান করেছিলেন বাটলার। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১৪৯ রান।
এর আগে হাসান আলির সুইংয়ে বোকা বনে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এউইন মর্গ্যান। আউট হওয়ার আগে ৩৩ রান করেছিলেন মর্গ্যান। ৩২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে ইংল্যান্ড। উইকেটে আছেন বেন স্টোকস ও জস বাটলার। শাদাব খানের স্পিনে উইকেটের পেছনে সরফরাজের হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুট, ৪৬ রান করেছিলেন রুট। জেসন রয়ের জায়গায় সুযোগ পেয়ে ভালোই খেলছিলেন বেয়ারস্টো, কিন্তু ফিফটি করার আগেই হাসান আলির শিকারে হওয়ার আগে ৫৭ বলে ৪৩ রান করেছিলেন বেয়ারস্টো। অ্যালেক্স হেলসকে ষষ্ঠ ওভারে বাবর আজমের সহজ ক্যাচে পরিণত করেছেন মোহাম্মদ আমিরের বদলে খেলতে নামা রুম্মান রইস। উইকেটে ২৫ রান করে আছেন এউইন মরগ্যান, নতুন ব্যাটসম্যান এসেছেন বেন স্টোকস।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের জন্য দুঃসংবাদ হচ্ছে ইনজুরির জন্য মোহাম্মদ আমির খেলতে পারছেন না। গত ম্যাচে বল হাতে ৩৬টি বল ডট দেয়া আমিরের না থাকাটা পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুম্মান রইস। এছাড়া গত ম্যাচে খেলা ফাহিম আশরাফের জায়গায় ফিরছেন লেগস্পিনার শাদাব খান। এদিকে ক্রমাগত ব্যর্থ হতে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের জায়গায় দলে ফিরছেন জনি বেয়ারস্টো।
ইত্তেফাক/সাব্বির