বাংলাদেশের বিপক্ষে ৩০০তম ম্যাচে খেলবেন যুবরাজ

১৭ বছর আগে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ভারতের অল রাউন্ডার যুবরাজ সিং। দেখতে দেখতে তিনি খেলে ফেলেছেন ক্যারিয়ারের ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
 
বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে মাঠে নামবেন যুবরাজ। ব্যাট হাতে তিনি যেমন বিশ্ব বরেণ্য বোলারদের তুলোধুনো করতে পিছপা হননি, তেমনি বল হাতেও আতংক ছড়িয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যানদের।
 
৩৫ বছর বয়সি বাঁহাতি যুবরাজ ব্যাট হাতে ২৯৯টি ম্যাচে ২৭৪ ইনিংস ব্যাটিং করে ১৪টি সেঞ্চুরিসহ সংগ্রহ করেছেন ৮৬২২রান। বল হাতে সমান সংখ্যক ম্যাচ থেকে তিনি সংগ্রহ করেছেন ১১১টি উইকেট।
 
ইত্তেফাক/সাব্বির