ফাইনালের পথে পাকিস্তান!

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের  দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। মাত্র ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ ওভারে  এক উইকেট হারিয়ে তারা ১৩৮ রান করেছে। ফাইনালে যেতে তাদের প্রয়োজন আর মাত্র ৭৪ রান।   
 
দলীয় ১১৮ রানে ব্যক্তিগত ৫৭ রানে আউট উদ্বোধনী ব্যাটম্যান ফাখার জামান।  আজহার আলি ৬৩ রানে ও বাবর আজম ১৩ রানে অপরাজিত আছে। 
 
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। কার্ডিফে সব উইকেট হারিয়ে মাত্র ২১১ রান করে তারা। 
 
পাকিস্তানের হাসান আলি ৩টি ও জুনাইদ খান, রঈস রুম্মান ২টি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের জো রুট সর্বোচ্চ ৪৬ ও জেসন রয়ের জায়গায় সুযোগ পাওয়া জনি বেয়ারস্টো ৪৩ রান করেছেন। এছাড়া স্বাগতিক দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকস ও অধিনায়ক এউইন মরগান করেছেন যথাক্রমে ৩৪ ও ৩৩ রান।
 
ইত্তেফাক/উজ্জল