সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন আনোয়ার

সৌদি আরবে নিহত যুবক আনোয়ার হোসেনের লাশ তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামে পৌঁছেছে। নিহত আনোয়ার হোসেন (৪২) ওই গ্রামের ফটিক বেপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

নিহতের বড় ভাই রজ্জব আলী বলেন, আনোয়ার হোসেন সৌদি আরবে গাড়ি চালকের কাজ করতেন। তিনি সৌদি আরবের আল জুবাইল শহরে থাকতেন। গত ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে তিনি বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। পরদিন দুপুরে ওই দেশের পুলিশ জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমিতে আনোয়ারের গলা কাটা লাশ উদ্ধার করে এবং প্রযুক্তির মাধ্যমে দুই ফিলিপাইন নাগরিককে আটক করে। আটক ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ 'রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থসহায়তা উদ্বেগজনকভাবে কমছে'

বুধবার আনোয়ারের লাশ তার গ্রামের বাড়িতে আনা হলে আশেপাশের এলাকার হাজারো মানুষ ওই বাড়িতে ভিড় করে।

ইত্তেফাক/নূহু