খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন (৬২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রায়ের মহল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেনের বাড়ি নগরীর রায়ের মহলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন রঞ্জন সরকার জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহাদত হোসেন মোল্লাসহ ৪/৫জন রায়ের মহল বাজারের পার্শ্ববর্তী মুহসিন স্কুল মাঠে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা নিহত ও লিয়াকত, জুয়েল, মোস্তফা ও বুলবুল নামে অপর চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি