মুরাদনগরে হুন্ডির ৩০ লাখ টাকাসহ পাচারকারী গ্রেফতার

 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হুন্ডির মাধ্যমে পাচারকালে ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ আতিকুর রহমান নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে বাঙ্গরা বাজার থানা পুলিশ বাঙ্গরা থেকে তাকে গ্রেফতার করে। তাকে আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার দীঘিরপাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। 
 
পুলিশ জানায়, বুধবার বিকালে বাঙ্গরা বাজার হয়ে হুন্ডির টাকা নিয়ে এক পাচারকারী যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পাচারকারী আতিকুর রহমানকে ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হন।
 
বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আতিকুর রহমান একজন হুন্ডি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে