চৌদ্দগ্রামে বিকলগাড়ি মেরামত করতে গিয়ে প্রাণ হারালেন মেকানিক

 
বিকল গাড়ি মেরামত করতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন নামের এক মেকানিক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নাটাপাড়া গ্রামের মমিন নামে আরেক মেকানিক আহত হয়েছেন।
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম মিয়া জানান, মোশারফ হোসেন (২৫) চট্টগ্রামমুখী বিকল হওয়া কভার্ডভ্যান মেরামত করছিলেন। হঠাৎ করে চট্টগ্রামমুখী দ্রুতগামী অপর কভাডর্ভান ওই কভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন নিহত হন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িসহ লাশটি উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/কেকে