চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

 
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে রহমত আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহানন্দা নদীর তাতীপাড়া ঘাটে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। রহমত আলী সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।
 
কিশোর রহমত আলীর খালাতো ভাই সোহেল রানা জানান, ঘাটে রহমতসহ তিন বন্ধু গোসল করতে নামে, অন্যরা উঠে আসলেও রহমত উঠে না আসায় সন্দেহ হলে খোঁজাখুজি শুরু করে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। বিকেল পৌনে ৩টার দিকে স্থানীয়রা রহমতকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন।
 
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আজিজুল হক জানান, 'খবর পেয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু তার আগেই স্থানীয় ডুবে যায় কিশোরকে উদ্ধার করে।'
 
ইত্তেফাক/জামান