৪০ ওভারে ২০০ পেরুল বাংলাদেশ

নিয়মিত উইকেট বিরতির মধ্যে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।
 
মাত্র ৩১ রানেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারানোর পরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে ১২৩ রানের জুটি গড়ে ওঠে। দলীয় ১৫৩ রানে তামিমকে বোল্ড করে সেই জুটি ভাঙেন কেদার যাদব। আউট হওয়ার আগে ৮২ বলে ৭০ রান করেছিলেন তামিম। আর এর পরেই শুরু হয় ধারাবাহিক উইকেট পতন।
 
সাকিব ফিরে যানস রবীন্দ্র জাদেজার বলে, এরপরে হাফ সেঞ্চুরি করে কেদার যাদবের শিকার হয়ে ফিরে যান মুশফিকুর রহিমও। চতুর্থ উইকেট হিসেবে সাকিব আউট হওয়ার সময়ে দলীয় স্কোর ১৭৬। এর ৩ রান পরেই কেদার যাদবের বলে কোহলির হাতে ধরা পড়েন হাফসেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। সাকিব ২৩ বলে ১৫ ও মুশফিকুর রহিম ৮৫ বলে ৬১ রান করে আউট হন। 
 
নিউজিল্যান্ডের ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক উইকেটে আছেন। শুরুতে সৌম্যকে শূন্য রানে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার, সাব্বির রহমানকেও দলীয় ৩১ রানে ক্যাচে পরিণত করেন তিনি।