রুম্মান রশীদ খানের রচনায় ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ঈদের দিন রাত সাড়ে এগারোটায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘মন্দবাসি’।ইমোশন, প্রেম, টানাপড়েন এসব নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘মন্দবাসি’। রুমান রুনির প্রযোজনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন আবদুন নূর সজল, জাকিয়া বারী মম এবং তানজিকা আমিন।
IMG0
নাটকটি বিষয়ে জানতে চাইলে পরিচালক নুজহাত আলভী আহমেদ ইত্তেফাক অনলাইনকে বলেন, তিনজন মানুষের একসঙ্গে ভালোলাগা, ভালবাসা, হাসি, কান্নাসহ আরো নানা বিষয় নিয়েই পুরো নাটকটি নির্মাণ করা হয়েছে।
তিনি আরো বলেন, নাটকের শেষে দর্শকদের জন্য একটি চমক অপেক্ষা করবে যেটা আশা করছি দর্শকদের পছন্দ হবে।
ইত্তেফাক/রেজা