শিখর ধাওয়ানকে তুলে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৮৭ রানে আউটসাইড অফে মাশরাফির অফকাটারে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন শিখর।
আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৬ রান করেন শিখর। উইকেটে এসেছেন বিরাট কোহলি। ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ২৬৪ রানের জবাবে ভারতের দুই ওপেনার দাপুটে শুরু করেন। রোহিত শর্মা তুলে নিয়েছেন ৩২তম ফিফটি, ৫১ রান করে অপরাজিত আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে মাশরাফি বাহিনী। তামিম ৭০ ও মুশফিক ৬০ রান করেন। ভুবনেশ্বর কুমার, কেদার যাদব ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট লাভ করেন।
ইত্তেফাক/সাব্বির