গত ১৩ জুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ উপজেলা থেকে ৫৫২ জন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন। যাচাই-বাচাই শেষে মুক্তিযোদ্ধা হিসেবে ১৯০ জনকে কমিটি কর্তৃক সর্বসম্মতভাবে সুপারিশ করা হয়েছে (প্রতিবেদন ফরম–ক), এবং ৩৬২ জনের আবেদন না মঞ্জুর করা হয়েছে (প্রতিবেদন ফরম-গ)।
চুড়ান্তভাবে সুপারিশকৃতদের তালিকা যথাযথ কর্তৃপক্ষকে নিয়ম অনুসরণ করা ছাড়াও সর্বসাধারনের জন্য ইউএনও মিরপুর, কুষ্টিয়া ফেসবুক আইডির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এছাড়াও সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বরাবর নির্ধারিত ফরমে আপীল দায়ের করতে পারবেন।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু