জলঢাকা পৌরসভার বজেট ঘোষণা ও সেলাই মেশিন বিতরণ

নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০১৭-১৮ ইং অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যলয় হলরুমে ৪৫ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৩২৬ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ রাশেদুল হক প্রধান, প্রকল্প আঞ্চলিক টিম লিডার বজলুর রহমান, পৌর সচিব আশরাফুজ্জামান, পৌর হিসার রক্ষক আওলাদ হোসেন, আইটি স্পেশালিষ্ট মোছাঃ কানন চৌধুরী, প্যানেল মেয়র রুহুল আমীন, কাউন্সিলর রনজিৎ কুমার রায়, বিশ্বজিৎ রায়, রহমত আলী, ইউএসএস টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম প্রমুখ।

বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ২ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৩২৬ টাকা। বাকী ৪৩ কোটি উৎবিদ্ধ টাকা বিভিন্ন উন্নয়ন খাত থেকে ধরা হয়েছে বাজেটে।

এর আগে প্রকল্পের নগর উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট অনুষ্ঠান শেষে পৌরসভার বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।

ইত্তেফাক/নূহু